অবশেষে জানা গেল বাংলাদেশে ফেসবুক খোলার দিনক্ষণ।

Screenshot_2

 সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি ফেসবুক কর্তৃপক্ষ- জেনে নিন কবে আলোচনায় বসবে তারা?
 সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পরই ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে বাংলাদেশ সরকারের আহবানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে। আগামী সপ্তাহে বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, ফেসবুকের পলিসি এ্যাডভাইজার আমাদের ইমেইল করে জানিয়েছেন ৬ অথবা ৭ ডিসেম্বর বাংলাদেশে এসে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় ফেসবুক কর্তৃপক্ষ। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তারানা হালিম বলেন, আমরা মূলত নারীর প্রতি অবমাননার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনার কথা বলেছি। তারা বিষয়টি আমলে নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেওয়ার শুরু থেকেই এ বিষয়ে গুরুত্ব দিয়ে আসছি। প্রথম থেকেই বিভিন্ন মাধ্যমে ফেসবুকের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও তারা সাড়া দেয়নি। এবার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর পর সাড়া দিল।
Previous Post Next Post