মোবাইল ফোন জ্যামার সহ তিন জন গ্রেফতার।

মোবাইল ফোন জ্যামারসহ ঢাকায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সংস্থাটির ডেপুটি কমিশনার মুনতাসিরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, আকটকৃতরা নিজেদের মধ্যে বৈঠকের সময় এই জ্যামার ব্যাবহার করতো।

বৈঠকের তথ্য সম্পর্কে পরবর্তীতে ফোন আলাপ গোপন রাখতেও মোবাইল জ্যামার ব্যাবহার করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব বিষয় তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কি ধরনের বিষয় নিয়ে তারা আলাপ করতো সেটি নিশ্চিত নয়।
ঢাকার উত্তরা থেকে গতরাতে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশে কোন সংগঠন কর্তৃক মোবাইল জ্যামার ব্যাবহার সম্পর্কে এর আগে খুব একটা শোনা যায়নি।
Previous Post Next Post